এই দাঁতমারার সন্তান। আপনাদের একজন। আপনাদের সুখ-দুঃখের সাথী — আজ আপনাদের সেবক হতে চাই। আপনাদের ভালোবাসা বুকে নিয়ে, এগিয়ে যেতে চাই আপনাদেরই পাশে। একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়তে আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করি।
আমার যাত্রা দেখুনমোঃ শামসুদ্দিন হাসান, পিতা মরহুম হাফেজ মেম্বার এবং মাতা নুর জাহান বেগম। তাঁর মায়ের পৈতৃক বাড়ি শান্তিরহাট, রত্নপুর। পারিবারিকভাবে তিনি এলাকার বিভিন্ন পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্বের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। তাঁদের মধ্যে রয়েছেন জুজখোলার আলী আহাম্মদ কবিরাজ, নারায়ণহাট কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম হোসাইনী এবং সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। এ ছাড়া বালুটিলার মানিক সওদাগর তাঁর আপন খালু এবং হেয়াকোর মো. নাজিম ভেন্ডার তাঁর আপন সম্বন্ধী। পশ্চিম সিকদারখীলের নুরুল আলমের ছেলে ফারুকের সঙ্গে তাঁর তালতো সম্পর্ক রয়েছে। দাঁতমারা নিচিন্তা গ্রামের রমজান আলী মাস্টারের মেয়ের জামাই হিসেবেও তিনি পরিচিত।
ছাত্রজীবনের পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ২০১২ সালে প্রাইম ব্যাংক লিমিটেডে অফিসার (ক্যাশ) হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০১৯ সালে গ্লোবাল ইসলামী ব্যাংকে ম্যানেজার হিসেবে যোগদান করেন। তিনি বর্তমানে এই ব্যাংকেই কর্মরত রয়েছেন।
পিতার নাম
মরহুম হাফেজ উদ্দিন আহম্মেদ
সাবেক ইউপি সদস্য (মেম্বার), ২নং দাঁতমারা ইউনিয়ন পরিষদ।
জন্মস্থান
উত্তর ফটিকছড়ির দাঁতমারার হাসনাবাদ
শিক্ষাগত যোগ্যতা:
বি.এ. (সম্মান), এম.এ — বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
পেশা
প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার
গ্লোবাল ইসলামি ব্যাংক, নারায়ণহাট শাখা
আপনাদেরই একজন
জীবনের যাত্রাপথ
সমাজসেবা
আমার মূল্যবোধ
সম্মাননা
মানুষের কথা
❝ আসুন, একসাথে গড়ি আমাদের ইউনিয়ন, উন্নয়ন ও সমৃদ্ধিতে সাজাই আগামীর প্রতিটি দিন। ❞
২নং দাঁতমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী