প্রার্থীর পরিচিতি
২নং দাঁতমারা ইউনিয়নের একজন স্থানীয় বাসিন্দা। নিজ এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকেই তিনি জনসেবায় আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।স্থানীয় মানুষের কথা শোনা, এলাকার সমস্যা ও সম্ভাবনাগুলো বোঝা এবং জনগণের সঙ্গে সরাসরি কাজ করার প্রত্যয় থেকেই তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর লক্ষ্য হলো নির্বাচিত হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে দন্তমারা ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবার বিষয়গুলোতে কাজ করা।“জনগণের সঙ্গে থেকে, জনগণের কথা শুনে—এলাকার উন্নয়নে কাজ করাই আমার অঙ্গীকার।”
আরও জানুন
প্রার্থীর বার্তা
প্রিয় দাঁতমারা ইউনিয়নবাসী,
আমি মুহাম্মদ শামসুদ্দিন হাসান। আপনাদেরই একজন। আপনাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার সঙ্গে আমার দীর্ঘদিনের পথচলা। পেশাগত জীবনের পাশাপাশি গত দুই দশক ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।আমার প্রত্যাশা, আমাদের প্রিয় দাঁতমারা ইউনিয়ন একটি সুন্দর, সমৃদ্ধ, মানবিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে উঠুক। চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই।আপনাদের কাছে আমার একটাই প্রত্যাশা আমাকে একজন প্রার্থী হিসেবে নয়, আপনাদেরই একজন মানুষ হিসেবে বিবেচনা করবেন। আপনাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।বিনীত,
মুহাম্মদ শামসুদ্দিন হাসান
চেয়ারম্যান পদপ্রার্থী
২ নং দাঁতমারা ইউনিয়ন পরিষদ
প্রার্থীর ভাবনা
কর্মসূচি
আপনার পাড়ায় আসছি। সরাসরি আপনার কথা শুনতে ও আমার পরিকল্পনা জানাতে।
কাজের পরিকল্পনা
১
প্রতিটি ওয়ার্ডে মতবিনিময় সভা করে এলাকার প্রয়োজনের তালিকা তৈরি।
2
ইউনিয়ন পরিষদের সেবা কেন্দ্র সংস্কার ও ডিজিটাল সেবার ব্যবস্থা চালু।
৩
জরুরি রাস্তা ও নলকূপ মেরামতের কাজ শুরু।
৪
জনসমক্ষে অগ্রগতির হিসাব প্রকাশ ও পরবর্তী পরিকল্পনা ঘোষণা।
নির্বাচনী প্রতিজ্ঞা
বৃহত্তর দাঁতমারা ইউনিয়নকে বিভক্ত করে আরও ৩টি নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ গ্রহণ।
১ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর জনগণের সুবিধা বিবেচনায় যৌক্তিক স্থানে স্থাপনের উদ্যোগ।
২প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের পরিবার ও সন্তানদের জন্য বিশেষ সেবা সেল গঠন।
৩বেকার তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে উদ্যোগ গ্রহণ।
৪স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন।
৫চিকিৎসাসেবা, শিক্ষার মান, ক্রীড়া ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
৬দূরবর্তী ও অবহেলিত অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ।
৭মাদকের বিস্তার রোধে সচেতনতা, প্রতিরোধ ও সামাজিক উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত দাঁতমারা গড়ে তোলা।
৮সবার জন্য নিরাপদ, মানবিক, বৈষম্যহীন ও বাসযোগ্য দাঁতমারা গড়ে তোলা।
৯প্রচারণার ভিডিও
আমাদের সাথে যুক্ত হোন
স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হোন, কিংবা শুধু আপনার সমর্থন জানান। প্রতিটি হাত আমাদের শক্তি।
উন্নয়ন, সেবা ও সম্ভাবনার পথে — একসাথে দাঁতমারা